ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল তৈরি করছে ভারত : রিজভী

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৫:০২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৫:০২:৪৯ অপরাহ্ন
শেখ হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল তৈরি করছে ভারত : রিজভী ফাইল ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  শেখ হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল তৈরি করছে ভারত, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ব্রিকসে যোগ না দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শক্তিশালী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন৷ 
অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তের পরদিনই একটি ইউনিট বিকল হওয়ার অযুহাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানি। ঘাটতি দেখা দেয় দেশের বিদ্যুৎ খাতে৷ সরকার বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট সমাধানে কাজ করছে বলেও জানান তিনি৷ 
বাংলাদেশকে যারা একাত্তরের পূর্বাপর জায়গায় নিয়ে যেতে চায়, তাদের সেই প্রতিশোধের নেশা এ দেশের মুক্তিযুদ্ধকামী জনগণ প্রতিহত করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 
তিনি দাবি করেন, বিএনপি সরকারের সমালোচনার কারণে কেউ গুম-খুনের শিকার হয়নি৷
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ