ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯
আপলোড সময় :
১৬-০৯-২০২৬ ১১:৫৭:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৬-০৯-২০২৬ ১১:৫৮:০২ পূর্বাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে রমনা বিভাগ ৪১, লালবাগ বিভাগ ৩৬, ওয়ারী বিভাগ ৫৭, মতিঝিল বিভাগ ৫৬, তেজগাঁও বিভাগ ৮৬, মিরপুর বিভাগ ১৩১, গুলশান বিভাগ ৩৮, উত্তরা বিভাগ ৪৯ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি রাম দা, দুটি তরবারি, একটি ছোড়া, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল বিদেশি মদ, চারটি মোবাইলফোন, একটি স্বর্ণের কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স