চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান
আপলোড সময় :
১৬-০৯-২০২৬ ১১:৫১:০২ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৬-০৯-২০২৬ ১১:৫১:০২ পূর্বাহ্ন
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি : এশিয়ান গেমসের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সফরে জাপান গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
এছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স