রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৭ গ্রেপ্তার, মামলা ৪৮
আপলোড সময় :
১৪-০৯-২০২৬ ১১:৪৭:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৪-০৯-২০২৬ ১১:৪৭:১৯ পূর্বাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আকতার হোসেন জানান, রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৩৮ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ ২ জন ও সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।
আকতার হোসেন আরও জানান, অভিযানকালে ২৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেনসিডিল, ৫ বোতল বিদেশিমদ, ৮টি মোবাইলফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, ১টি বাস, ১২৭৫০ টাকা, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয় বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স