ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৬১
আপলোড সময় :
১৩-০৯-২০২৬ ০৮:১০:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৯-২০২৬ ০৮:১০:১৩ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৬১ জন।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৩০৭ জন। খুলনা বিভাগে ২৭৫ জন, বরিশালে ২০২ জন, চট্টগ্রামে ১৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪ জন।
এ ছাড়া রাজশাহী বিভাগে ১০৪ জন, ময়মনসিংহে ৯৩ জন, রংপুরে ৭৩ জন ও সিলেটে ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৫১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৬২ দশমিক ৪ শতাংশ ও নারী ৩৭ দশমিক ৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৯৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে বছরের শুরু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে তিন হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স