ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর

আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৮:০৭:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৮:০৭:০০ অপরাহ্ন
২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর ফাইল ছবি
বাংলা রিলিজ, ধর্ম ডেস্ক: আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে ২০২৭ সালের হজ নিবন্ধন প্রক্রিয়া। এই সময় আর বাড়ানো হবে না।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে হজ নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। উক্ত সময়ের পর আর সময় বৃদ্ধির সুযোগ নেই।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম সমাপ্তির সঙ্গে সঙ্গেই বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং চূড়ান্ত হজযাত্রীর সংখ্যানুযায়ী সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
২০২৭ সালে হজে বাংলাদেশের হজযাত্রী কোটা ৭৮ হাজার ৫০০ জন। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি মাধ্যমে ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ