গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার
আপলোড সময় :
১২-০৯-২০২৬ ১২:২৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৯-২০২৬ ১২:২৮:৩৩ অপরাহ্ন
ফাইল ছবি
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: ঢাকার গুলশানে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের পরদিন ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে শনিবার পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মিছিলে ‘সরাসরি অংশগ্রহণকারী’।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনে হওয়া একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার যারা হয়েছেন তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি বার্তায়।
শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল হয়।
পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মিছিলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।
মিছিলের সময়ই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুইজনকে আটকের তথ্য দিয়েছিল পুলিশ। একইদিন এই মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নম্বর-১৬) হয়।
ওসি দাউদ হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে দুইজনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
মিছিলে অংশ নেওয়া বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স