ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি রুমী গ্রেফতার

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০২:৪৭:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০২:৪৭:৩৯ অপরাহ্ন
সাবেক এমপি রুমী গ্রেফতার অ্যাডভোকেট সফুরা বেগম রুমী

শাহিনুর আক্তার, ষ্টাফ রিপোটার:  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

পুলিশ জানিয়েছে, লালমনিরহাট ছেড়ে ঢাকায় পালিয়ে আত্মগোপনে থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। 
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এমপি রুমীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে তাকে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সফুরা বেগমের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। 
এছাড়া, জুলাই গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষে তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলেও জানায় পুলিশ। 
পুলিশ জানিয়েছে, বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ