ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৪:১২:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৪:১২:৩৯ অপরাহ্ন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস আফরোজা আব্বাস
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন আফরোজা আব্বাস। এর আগে গত ১৬ জুন তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। অবৈতনিক এ নিয়োগ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে চেয়ারম্যানও যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা দেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। নারীর আর্থসামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার ক্ষেত্রেও সংস্থাটি কাজ করে।
উল্লেখ্য, আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সহধর্মিণী।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ