আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়
আপলোড সময় :
১০-০৯-২০২৬ ১২:৩৫:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৯-২০২৬ ১২:৩৫:১৮ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: রাজধানীতে গ্যাস বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য ঢাকার কয়েকটি এলাকায় আজ ৮ ঘণ্ট গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেল লাইনের দুই পাশে ভাল্ড স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এসময়ে ওইসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি, বন্ধের আওতাধীন এলাকার আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স