ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তি না মানলে ইরানে আরও ভয়াবহ হামলা : ট্রাম্প

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১২:৫৩:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০১:১২:৩৭ অপরাহ্ন
চুক্তি না মানলে ইরানে আরও ভয়াবহ হামলা : ট্রাম্প ফাইল ছবি

বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করবে।

যুক্তরাষ্ট্রের সময় বুধবার (৮ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে এই হুমকি দেন।
চুক্তি মানা বা না মানা প্রসঙ্গে ট্রাম্প লিখেন, যদি কোনো কারণে তা না হয় (চুক্তি মানা না হয়)— তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে 'গোলাবর্ষণ শুরু হবে' এবং তা হবে আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালীভাবে, যা আগে কেউ কখনও দেখেনি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ফারসি ভাষার এক বিবৃতিতে দেশটি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানিয়েছে। যদিও ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে। সূত্র: রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ