ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমি এনগেজড তবে বিয়ে হয়নি : পূজা চেরী

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৮:২২:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৮:২২:২৫ অপরাহ্ন
আমি এনগেজড তবে বিয়ে হয়নি  : পূজা চেরী পূজা চেরী
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:  ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা গুঞ্জন। এবার সেই আলোচনায় যোগ হয়েছে সম্ভাব্য বিয়ের তারিখ। শোনা যাচ্ছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে অভিনেত্রীর।
তবে বিয়ের তারিখ নিয়ে ছড়িয়ে পড়া এই খবরকে সরাসরি নাকচ করেছেন পূজা চেরী। তিনি জানিয়েছেন, এখনো তাঁর বিয়ের তারিখ ঠিক হয়নি।
চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তিনি এনগেজড। তাঁর জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। তবে সে সময় বিয়ের তারিখ বা পাত্রের পরিচয় প্রকাশ করেননি তিনি।
এরপর গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, পূজা চেরীর বিয়ে হয়ে গেছে। পরে অভিনেত্রী নিজেই সেই খবরকে গুজব বলে জানান। এবার ১৬ সেপ্টেম্বরের সম্ভাব্য বিয়ের তারিখ সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি।
এ নিয়ে পূজা চেরী জানিয়েছেন, তিনি এনগেজড হলেও এখনো বিয়ে করেননি। এমনকি বিয়ের তারিখও চূড়ান্ত হয়নি। বিয়ের তারিখ ঠিক হলে নিজেই সবাইকে জানাবেন বলে জানিয়েছেন তিনি।
পূজা বলেন, ‘আমি এনগেজড, কিন্তু আমি বিয়ে করিনি। আমার বিয়ের ডেটও ফিক্সড হয়নি। হলে আমি জানাবো।’
অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক মিথ্যা খবর ছড়ানোয় তিনি বিরক্ত ও হতাশ। এ ধরনের গুজব ছড়ানো অব্যাহত থাকলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ