শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর
আপলোড সময় :
০৭-০৯-২০২৬ ০৪:১১:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৯-২০২৬ ০৪:১১:৫৮ অপরাহ্ন
ফাইল ছবি
মাহবুবুল আলম, কোর্ট প্রতিনিধি: মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি ৩০ দিনের মধ্যে আপিল না করেন তাহলে তিনি আর আপিল করার সুযোগ পাবেন না। সেক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল করেননি। তাই তিনি আর আপিল করার সুযোগ পাবেন না।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত যেসব আসামির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো কোন প্রক্রিয়ায় জব্দ করা হবে, তা নিয়ে পর্যালোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে ও আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত সময়টুকু ‘গুম’ হিসেবে গণ্য হবে।
তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের অসংগতি হবে না, সব গুমের রিপোর্ট যাছাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
চিফ প্রসিকিউটর বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের অসংগতি হবে না, সব গুমের রিপোর্ট যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স