আশুলিয়ায় ফ্ল্যাট থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার
আপলোড সময় :
০৫-০৯-২০২৬ ১২:১৬:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৯-২০২৬ ১২:১৬:১২ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: সাভারের আশুলিয়ার একটি ফ্ল্যাট থেকে এক নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ফ্ল্যাটের ভেতর থেকে আসা পচা দুর্গন্ধের সূত্র ধরে এলাকাবাসী থানায় খবর দেয়।
পরে পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে তিন জনের মরদেহ দেখতে পায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুরুষটির গলায় গামছা পেঁচানো ছিল বলে জানিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।
খবর পেয়ে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফরেনসিক টিম ফ্ল্যাট থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সিআইডির পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, তদন্তের পর বিষয়টি স্পষ্ট জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স