ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের দাবি আদায়ে বাধা দিলে ছয় দফার লংমার্চ এক দফায় পরিণত হবে : জামায়াত আমির

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন
জনগণের দাবি আদায়ে বাধা দিলে ছয় দফার লংমার্চ এক দফায় পরিণত হবে : জামায়াত আমির জামায়াত আমির
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ছয় দফার লংমার্চ এক দফায় পরিণত হবে। 
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর আগে বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ১৮ কোটি মানুষের দাবি আদায়ে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।
শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থে আমাদের এই লংমার্চ। কোনো দুর্নীতি ও চাঁদাবাজকে আমরা বরদাস্ত করবো না।
বিরোধীদলীয় নেতা বলেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ ওলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না। 
তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ