ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেপ্তার,মামলা ৬৯
আপলোড সময় :
০৪-০৯-২০২৬ ১২:২০:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৯-২০২৬ ১২:২০:৪৮ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১৬৩ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৬০ জন, গোয়েন্দা বিভাগ ৭ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১টি ছুরি, ১টি এন্টিকাটার, ৫টি মোবাইলফোন, ২টি হ্যান্ডকাফ, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ১টি মাইক্রোবাস ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স