ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতসকালে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ১২:০৪:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ১২:০৪:৫৭ অপরাহ্ন
সাতসকালে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  সাতসকালে ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া থানাধীন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে ভ্যানটি একটি লরির সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। নিহত ও আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।  
ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আবু নোমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, লরি ও ইউনিক পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ