আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয় : তথ্যমন্ত্রী
আপলোড সময় :
০৩-০৯-২০২৬ ০৫:২১:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৯-২০২৬ ০৫:২১:৩১ অপরাহ্ন
তথ্যমন্ত্রী
বাংলা রিলিজ, তথ্যপ্রযুক্তি ডেস্ক: গণমাধ্যম গণতন্ত্রের একটি শক্ত স্তম্ভ, আপনারা ভালো মন্দ লিখবেন—তবে এটা খেয়াল রাখতে হবে, যাতে আপনাদের লেখায় কারো মানসম্মান ও ক্যারিয়ার নষ্ট না হয়। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা আপনাদের নৈতিক দায়িত্ব।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ।
তথ্যমন্ত্রী ফ্যাসিস্ট আমলের কথা উল্লেখ করে বলেন, আল্লাহ যদি না চায় তা হলে ২০টি মিডিয়া কিংবা হাজার হাজার পত্রিকা রক্ষা করতে পারবে না তার প্রমাণ দুই বছর আগে আপনারা দেখেছেন। নির্যাতিত সাংবাদিকদের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক সাংবাদিক এখানে আছেন যারা হামলা-মামলার শিকার হয়েছেন। তবে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, তাদের কাজে আমি কখনোই হস্তক্ষেপ করিনি আর করবও না। আমি ওই প্র্যাকটিস করতে চাই না।
একপর্যায়ে সাংবাদিকরা ভোলা রক্ষায় বালু উত্তোলন বন্ধের বিষয় প্রশ্ন করলে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, এ বিষয় জেলা প্রশাসককে বলা হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন।
প্রেসক্লাব সভাপতি সজরুল হক অনুর সভাপতিত্বর সভায় আরও বক্তব্য দেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. সহিদুল্লাহ কাওছার, বিজেপির সভাপতি আমিরুল আসলাম রতন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।
এ সময় সিনিয়র সাংবাদিক শওকাত হোসেনসহ বিভিন্ন পত্রিকা ও টিভির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স