সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস, স্বাগত জানালেন স্পিকার
আপলোড সময় :
০৩-০৯-২০২৬ ০৪:৫২:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৯-২০২৬ ০৪:৫২:৫৩ অপরাহ্ন
ফাইল ছবি
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদে নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা আট আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শুরু হওয়া তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে অধিবেশনে যোগ দেন মির্জা আব্বাস। হুইল চেয়ারে করে অধিবেশনে আসেন তিনি।
এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে স্বাগতম জানিয়ে বলেন, মির্জা আব্বাস দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর দেশে ফিরে এসেছেন। আপনাকে এই সংসদে স্বাগত জানাচ্ছি। এরপর পরই হাত তুলে স্পিকারকে সালাম জানান তিনি। পরবর্তীতে উপস্থিত সংসদ সদস্যরাও তাকে স্বাগতম জানান।
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স