ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১২:২৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১২:২৮:৪৪ অপরাহ্ন
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার এবং ৮৬টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৭৮ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩১ জন, গোয়েন্দা বিভাগে ১ জন ও সিটিটিসিতে ৪ জন।
অভিযানকালে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, ৯টি মোবাইল ফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা ও একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ