ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের দুটি সরকারি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১২:০২:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১২:০২:০১ অপরাহ্ন
ইরানের দুটি সরকারি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা ফাইল ছবি
 বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানি লক্ষ্যবস্তুগুলোতে চালানো ব্যাপক বিমান হামলার অংশ হিসেবে দেশটির দুটি সরকারি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চালানো এই সামরিক হামলা সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক্সিওস খবরটি প্রকাশ করে বলে জানিয়েছে জিও নিউজ। 
হরমুজ প্রণালি এবং এর আশেপাশের অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন বাহিনীর ওপর তৈরি হওয়া ইরানি হুমকি প্রতিহত করার লক্ষে পরিচালিত মার্কিন সামরিক অভিযান এবার নতুন মাত্রা লাভ করেছে। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী অভিযানের মূল কৌশল ছিল ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’। অর্থাৎ ইরানি নৌযানগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু বানিয়ে মোট প্রায় ১০০টি স্থানে হামলা চালায় মার্কিন বাহিনী।
পৃথক এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) একাধিক গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সফলভাবে হামলা সম্পন্ন করেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, নৌঘাঁটি ও নৌসম্পদ, সামুদ্রিক মাইন স্থাপনের সামরিক সক্ষমতা এবং যোগাযোগ কেন্দ্রসমূহ।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ