ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১২:১০:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ১২:১০:১৬ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ

তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। 

আজ বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আর আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। 
তিনি আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র, তেহরানে আনন্দ মিছিলশর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র, তেহরানে আনন্দ মিছিল
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনীর প্রধানের সাক্ষাৎপ্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনীর প্রধানের সাক্ষাৎ
এর আগে, ইসি সচিব ভোটের তারিখ জানিয়ে গত সোমবার বলেছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পাবে। 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ