ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যারা সম্পদের হিসাব প্রকাশ করবেন না তাদের জন্য নতুন বেতনকাঠামো প্রয়োজ্য হওয়া উচিত নয় : টিআইবি

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৭:৫১:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৭:৫১:৩৪ অপরাহ্ন
যারা সম্পদের হিসাব প্রকাশ করবেন না তাদের জন্য নতুন বেতনকাঠামো প্রয়োজ্য হওয়া উচিত নয় : টিআইবি ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 
এ বিষয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, যেসব সরকারি কর্মচারী নিয়মিত আয়-ব্যয় ও সম্পদের বিবরণী প্রকাশ করবেন, কেবল তাদের জন্যই নতুন বেতন-ভাতা কার্যকর করা উচিত। যারা তা করবেন না, তাদের জন্য নতুন বেতনকাঠামো প্রযোজ্য হওয়া উচিত নয়।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. ইফতেখারুজ্জামান বলেন, আর্থিক সক্ষমতার কঠিন সীমাবদ্ধতার মধ্যেও তিন ধাপে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত যৌক্তিক। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা কঠিন।
তবে জনগণের করের টাকায় বেতন-ভাতা বৃদ্ধির কাঙ্ক্ষিত সুফল পেতে হলে সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ ও প্রকাশের বাধ্যবাধকতা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ