ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কিশোরীবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৭:২০:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৭:২০:১০ অপরাহ্ন
সুন্দরগঞ্জে কিশোরীবধূর ঝুলন্ত লাশ উদ্ধার প্রতীকী ছবি
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিননিধিঃ ​ গাইবান্ধার সুন্দরগঞ্জে আশামণি (১৫) নামে এক কিশোরীবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ​ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে তার বাবা-মায়ের শয়নঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আশামণি ওই গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে ও কঞ্চিবাড়ি ইউনিয়নের কালির খামার গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী।
​ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ বাবার বাড়ির শয়নঘরের ধর্নার সঙ্গে আশামণিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
 ​চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম জানান, পুলিশ লাশ উদ্ধার করার সময় আশামণির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন উপস্থিত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
​ ঘটনার সত্যতা নিশ্চিত করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সেলিম রেজা জানান, কিছুদিন আগে ভালোবেসে বিয়ে করেছিলেন আসাদুজ্জামান ও আশামণি। কয়েকদিন আগেই স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল সে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ