ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৮:০৩:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৮:০৩:৪৮ অপরাহ্ন
মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ ফাইল ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   মক্কা চুক্তির বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি এমন মত দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।
আজ  সোমবার সকালে সৌদি আরব থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
আসিফ মাহমুদ বলেন, মক্কা চুক্তি নিয়ে স্টাডি করছে এনসিপির ফরেন অ্যাফেয়ার্স উপকমিটি। বাংলাদেশের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রয়োজন অনুযায়ী বাণিজ্যিক ও সামরিক চুক্তিতে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।  
এদিকে, গ্যাস-বিদ্যুৎ সংকটে নাগরিকদের চরম ভোগান্তির অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে শুরু হয়েছে সিন্ডিকেট ও চাঁদাবাজি। বিভিন্ন খাতে সিন্ডিকেটের কারণে মূল্যবৃদ্ধিতে জনমনে নাভিশ্বাস উঠেছে বলেও মন্তব্য করেন এনসিপির মুখপাত্র।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ