ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে : অর্থমন্ত্রী
আপলোড সময় :
৩০-০৮-২০২৬ ০৫:৪৮:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৬ ০৫:৪৮:৫৮ অপরাহ্ন
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরে নির্মাণাধীন লালদিয়া কন্টেইনার টার্মিনাল দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে।
আজ রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম বন্দরে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে নির্মাণাধীন লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীএসব কথা বলেন ।অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম এ উদ্যোগকে বাংলাদেশে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগকারীদের আস্থার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন।
কর্ণফুলী নদীর তীরে প্রায় ৫০ একর জমিতে টার্মিনালটি নির্মাণ করছে ডেনমার্কের এ পি এম টার্মিনালস। পিপিপি মডেলে এ পর্যন্ত দেশের বৃহৎ এ প্রকল্পে ব্যয় হবে ৫৫০ মিলিয়ন ডলারের বেশি।
আজ প্রকল্প এলাকায় টার্মিনালের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মানের টার্মিনালে প্রবেশ করছে।
সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পিপিপি ভিত্তিতে ৩০ বছরের চুক্তিতে নির্মিত লালদিয়া টার্মিনাল চালু হলে সেখানে সরাসরি প্রবেশ করতে পারবে ১০ মিটার গভীরতার জাহাজ। এর মাধ্যমে বছরে ২০ ফুট দৈর্ঘের আট লাখ কন্টেইনার হ্যান্ডলিং সম্ভব হবে। এতে বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি জাহাজের গড় অবস্থান কমবে। সব মিলিয়ে ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কর্ণফুলী টানেল ও মেরিন ড্রাইভ সড়কের সঙ্গে যুক্ত হওয়ায় দেশের প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত হবে বলে আশা সংশ্লিষ্টদের।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স