ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ১২:১৫:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ১২:১৫:২৫ অপরাহ্ন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন দুই বন্ধু। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গিয়ে ধাক্কা দেয় সামনে থাকা লরির পেছনে। এতে দুই বন্ধুই প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলেন— তালাত মাহমুদ শুভ (২২) ও মো. ওমর (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা লরির পেছনে ধাক্কা দিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ জুলাই একই সড়কে মর্মান্তিক এক দুর্ঘটনায় ৪৫ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছিল। ওইদিন মীরসরাই সদর স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট খেলা থেকে ফেরার পথে আবু তোরাবস্থ দুটি স্কুলের শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনার শিকার হয়।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ