হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭০
আপলোড সময় :
২৮-০৮-২০২৬ ০৪:৪৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৮-২০২৬ ০৪:৪৮:২৬ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭০ শিশু।
আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৬১ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৬০ শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ৭০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১০০। এই সময়ে ১ হাজার ৩৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৯২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৯৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স