ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৬:১৯:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৬:১৯:৫৯ অপরাহ্ন
নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষে দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারীকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে।
আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাইক বিভ্রাটের কারণে প্রায় আধা ঘণ্টা দেরিতে সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।
স্পিকার জানান, বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ও মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে ইকরামুল বারী টিপুর প্রশ্ন ছিল, নওগাঁ-৪ আসনের মান্দা উপজেলাধীন ‘মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজসহ দেশের সব উপজেলা সদরের একটি করে মহিলা কলেজ সরকারীকরণের কোনো পরিকল্পনা আছে কি না এবং থাকলে তা কতদিনে বাস্তবায়ন করা হবে?
প্রশ্নের জন্য ইকরামুল বারী টিপুকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজসহ দেশের অন্যান্য উপজেলার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারীকরণের বিষয়টি বিদ্যমান নীতিমালা ও প্রয়োজনীয় আর্থিক সংস্থান বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ