ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭০

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৪:৫৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৪:৫৮:৩০ অপরাহ্ন
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭০ ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক :   নেপাল ও চীন সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট বিপর্যয়কর আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ২৭৩ জনে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) হালনাগাদ তথ্যে এই প্রাণহানির খবর নিশ্চিত করেছে নেপাল পুলিশ ও চীনের রাষ্ট্রীয় মাধ্যম। খবর এএফপি ও রয়টার্সের। 
পুলিশের বরাত দিয়ে জানানো হয়, কেবল নেপাল অংশেই এ পর্যন্ত অন্তত ২৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সীমান্তের ওপারে তিব্বতের একটি বাণিজ্যিক কেন্দ্রে কাদার ঢলে আরও ৩ জনের প্রাণহানি ঘটেছে। ফলে দুই দেশ মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।
বর্তমানে নেপাল এবং চীনের তিব্বত অঞ্চল জুড়ে সাড়ে সাত শর বেশি বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীসহ প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। গত বুধবার বিশাল আকারের কাদা ও পাথরের ধস একটি হিমালয় নদীতে আছড়ে পড়লে এই ভয়াবহ প্লাবনের সৃষ্টি হয়। এতে নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে নিমেষেই ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট।
বন্যার কারণে রাজধানী কাঠমান্ডুর সঙ্গে তিব্বতের লহাসার সংযোগকারী প্রধান সড়কটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই পথটি হাইকার, ট্র্যাকার এবং পুণ্যার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা হাজার হাজার মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছাতে এবং জীবিতদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করছে নেপালের উদ্ধারকারী দল।
চীনা কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবা কার্যক্রম জোরদার করেছে। তবে দুর্যোগের পরিধি বড় হওয়ায় নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ