ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১১:৫৫:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১১:৫৫:০৮ পূর্বাহ্ন
গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয় এবং সকাল সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার ওই ঝুটের গোডাউনে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারপাশের অন্যান্য গোডাউন ও এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। সংবাদ পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে তাদের ৫টি ইউনিট একযোগে কাজ করে সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ