ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়া ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৫:২২:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৫:২২:৫৪ অপরাহ্ন
পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়া ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী ফাইল ছবি
মাহবুবুল আলম,  কোর্ট  প্রতিনিধি: দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে না পারে এবং নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ না করে, সে লক্ষ্যে একটি সুনির্দিষ্ট ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর একটি হোটেলে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আয়োজিত এক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) এ অনুষ্ঠানের আয়োজন করে।
কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে দেশ গঠনে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিবাদের নির্মমতা ও অতীত অন্যায় দেখেও যারা নীরব, তাদের "অন্তর চক্ষু" উন্মোচিত হওয়া জরুরি।
২০২৪ সালের আন্দোলন প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মাত্র ২০ দিনে প্রায় ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। চোখে আলো থাকা সত্ত্বেও এ নির্মম সত্যকে যারা এড়িয়ে যান, তাদের মানসিকতার সমালোচনা করেন তিনি।
সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুধাবন করে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং অধিকার রক্ষায় সোচ্চার থাকাকে প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর উদ্যোগের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ মানুষগুলোর মাঝে সততা ও মানবিকতার ছাপ স্পষ্ট। তিনি আশ্বাস দেন যে, তাদের স্বাবলম্বী করার এই প্রক্রিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সুযোগ ও সহযোগিতা বৃদ্ধি করতে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন।
‘আইনের শাসন প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর শিক্ষা’ শীর্ষক এই আয়োজনে কিরাত, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় সারাদেশ থেকে আসা বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদ, ইনস্টিটিউটের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খান, ইরান দূতাবাসের প্রথম কাউন্সেলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনিসহ বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ। সরকারিনির্বাহী তথ্য অনুসন্ধান করা

.

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ