ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৮:৩৪:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৮:৩৪:২৬ অপরাহ্ন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ শনিবার (২২ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা করছে।
বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও বিস্তৃত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ