ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৪:৫৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৪:৫৯:৫১ অপরাহ্ন
ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সেইসঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
আজ শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগরের ব্রাক্ষ্মণগ্রাম এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির তেলবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা ৪ জনের মৃত্যু হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ