নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকা ডুবে নিহত ৫০
আপলোড সময় :
২১-০৮-২০২৬ ০১:৩৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৮-২০২৬ ০১:৩৩:৩৩ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা উল্টে অন্তত ৫০ জনেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের বরাতে জানা যায়, নিহতদের মধ্যে একটি বড় অংশই শিশু।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২০ আগস্ট) সোকোতো রাজ্যের গোরোনিও স্থানীয় সরকার এলাকার গোরাউ এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের (এনআইডব্লিউএ) স্থানীয় ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ জানান, নদী থেকে এ পর্যন্ত প্রায় ৪০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মতে, নৌকাটিতে ধান কাটার কাজে নিয়োজিত কৃষক ও দিনমজুরেরা ছিলেন। সক্ষমতার অতিরিক্ত অর্থাৎ প্রায় ৫৭ থেকে ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাওয়ার কারণে জলযানটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। সোকোতো রাজ্য আইনসভার স্থানীয় সংসদ সদস্য নাসিরু আদামু জানান, নৌকায় থাকা অধিকাংশ যাত্রীর বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে। এ পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শারহাবিলু কিলিয়া নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গণদাফনের আগে স্থানীয় মসজিদের আঙিনায় ৫০টি মরদেহ রাখা হয়েছিল। মৃতের সংখ্যা ৫৩ ছাড়িয়ে গেছে।
নাইজেরিয়ায় বর্ষা মৌসুমে অতিরিক্ত যাত্রী পরিবহণ, নৌকোর অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধি না মানার কারণে প্রায়শই এই ধরনের ভয়াবহ নৌদুর্ঘটনা ঘটে থাকে। এর আগে গত জানুয়ারিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে একটি লিক হওয়া নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স