গুলশানে দুই স্পা সেন্টারে অভিযান, নারী-পুরুষসহ আটক ৫৩
আপলোড সময় :
২০-০৮-২০২৬ ০৮:৪৬:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৮-২০২৬ ০৮:৪৬:১৫ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: ঢাকার গুলশানে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক ও অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানা পুলিশ জানিয়েছে, বুধবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে গুলশানের ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দু’টি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ওই ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।
ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক
পুলিশ সূত্র জানা গেছে, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড ছাড়াও দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদে বুধবার রাতে ওই দু’টি স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি দাউদ হোসেন বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স