ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু!

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১২:৪১:২০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১২:৪১:২০ পূর্বাহ্ন
অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু! অভিনেত্রী সুভাষিণী

বিনোদন ডেস্ক:  ফের দুঃসংবাদ শোবিজ ইন্ডাস্ট্রিতে। এবার রহস্যজনকভাবে মৃত্যু হলো তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের (৩৬)। গতকাল সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন সুভাষিণী। সান টিভির সিরিয়াল ‘কয়াল’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন তিনি। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে। তবে কেন আত্মহত্যা করেছেন, এর কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল বলে জানা গেছে সূত্রের বরাত। এ কারণে মানসিক যন্ত্রণায় ছিলেন অভিনেত্রী। শ্রীলঙ্কান বংশোদ্ভূত সুভাষিণী চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। জানা গেছে, সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যেই তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আগামী ১২ এপ্রিল অভিনেত্রীর  জন্মদিন ছিল। জীবনের এই বিশেষ দিনের মাত্র কয়েকদিন আগেই নিজেকে শেষ করলেন তিনি। এ ছাড়া আগামী ২১ এপ্রিল দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল তার।
অভিনেত্রী সুভাষিণী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। সেখানে জীবনের নানা মুহূর্ত তুলে ধরতেন। ইনস্টাগ্রামে চার লাখেরও বেশি ফলোয়ার।
প্রসঙ্গত, সান টিভির জনপ্রিয় শো ‘কয়াল’র মাধ্যমে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় সুভাষিণীর। তার অভিনয় দর্শকের মন ছুঁয়েছিল। এমনকি তামিল ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিচিতিও এনে দেয়। তার অভিনয় দেখে শুরু থেকেই ইন্ডাস্ট্রির অনেকে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে বর্ণনা করেছিলেন তাকে। কিন্তু হঠাৎ অল্প বয়সে তার এমন আকস্মিক সিদ্ধান্ত শোকস্তব্ধ করেছে সবাইকে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ