ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে পৃথক ঘটনায় শশিুসহ ৩ জনরে মৃত্যু

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১১:৫৩:১০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ১১:৫৩:১০ পূর্বাহ্ন
নীলফামারীতে পৃথক ঘটনায় শশিুসহ ৩ জনরে মৃত্যু ফাইল ছবি
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে (১৭ আগষ্ট) জেলার ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়নের কাঁকরা তুহিন বাজার স্লুইচ গেট এলাকায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পানিতে ডুবে খালা ও ভাগ্নির মৃত্যু হয়। নিহতরা হলেন, নাউতারা ইউনিয়নের কাঁকরা এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার(১২) ও একই ইউনিয়নের নিজপাড়া এলাকার সেলিমুর রহমানের মেয়ে সিনহা আক্তার(৪)। 
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে বারটার দিকে সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশু খেলা করছিল।এক পর্যায়ে শিশু সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য খালা পাখি আক্তার পানিতে নামলে সেও ডুবে যায়। এ সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা ক্যানেলে নেমে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার  করেন। 
ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) শওকত আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী(২৫) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো দুই জন। 
নিহত শাহজাহান ডিমলা উপজেলা সদরের রামডাঙ্গা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। আহত অপর দুই ব্যক্তি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, মোটর সাইকেল যোগে তিন জন তিনবট বাজার যাচ্ছিলেন। এ সময় গরু বহনকারী ভটভটি গাড়ি ধাক্কা দিলে সড়কে উল্টে পড়ে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা। 
স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক মোটর সাইকেল চালক শাহজাহানকে মৃত বলে ঘোষণা করেন। 
আহতরা হলেন, ডিমলা রামডাঙ্গা এলাকার লোকমান হোসেন(৪৫), জলঢাকা উপজেলার শিমুলবাড়ি এলাকার রাবিয়াল হোসেন।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ