এ বছরই বাস্তবায়ন হবে নতুন পে-স্কেল: অর্থমন্ত্রী
আপলোড সময় :
১৭-০৮-২০২৬ ০৪:১৬:০০ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৬ ০৪:১৬:০০ অপরাহ্ন
ফাইল ছবি
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি: সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বা বেতন কাঠামো এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পে-স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ]
অর্থমন্ত্রী বলেন, এ কমিশনের অনেকগুলো দিক আছে। আমরা সবগুলো বিবেচনা করছি। আজকে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় পরে আমরা আবার বসবো। যখন ফাইনাল হবে, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে আপনাদের সামনে উপস্থাপন করবো।
নবম পে-স্কেল এ বছরের মধ্যে বাস্তবায়ন হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এ বছরের মধ্যে হবে, অবশ্যই হবে। এ বছরের মধ্যেই হবে, সবই হবে। তবে সিদ্ধান্ত নিতে আরও আলোচনা প্রয়োজন বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, সব বিষয় আলোচনার পর যখন পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে, তখন আপনাদের সামনে উপস্থাপন করবো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল হবে। তবে পে-স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর জানানো হবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স