ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের সঙ্গে ছিনিমিনি নয়: আইনমন্ত্রী

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৮:৩৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৮:৩৭:৪৩ অপরাহ্ন
জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের সঙ্গে ছিনিমিনি নয়: আইনমন্ত্রী ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশ নিয়ে কোনো ছিনিমিনি খেলা যাবে না’ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
আজ রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
সভায় জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা মতবিনিময় করেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই। বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। ফ্যাসিবাদের বিচার হবে উপযুক্ত আদালতে। এমন আদালতেই এ বিচার হবে, যা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।
‎সভায় স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জয়নুল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
‎গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল (সদর) ৫ আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ