ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৮:৩৭:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৮:৩৭:১১ অপরাহ্ন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ফাইল ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেবেন।
এ ছাড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য ইউনিটে দলীয় কার্যালয় কিংবা স্থানীয় মসজিদে অনুরূপ কর্মসূচি পালনের কথা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এসব আয়োজনে অংশ নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ