ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসসের এমডি হলেন কামাল উদ্দিন সবুজ

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১০:০৪:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১০:০৪:০০ অপরাহ্ন
বাসসের এমডি হলেন কামাল উদ্দিন সবুজ কামাল উদ্দিন সবুজ

নিউজ ডেস্ক:    বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদার, যিনি কামাল উদ্দিন সবুজ নামে পরিচিত। বর্তমানে তিনি ‘দেশ রূপান্তর’ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি এর আগে বাসসের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন।
কামাল উদ্দিন সবুজ বাসসের সদ্য সাবেক এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের স্থলাভিষিক্ত হলেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে মাহবুব মোর্শেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের ভিত্তিতে বাতিল করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ