হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ,আক্রান্ত ১১৫৯
আপলোড সময় :
১৪-০৮-২০২৬ ০৭:৩৭:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৮-২০২৬ ০৭:৩৭:৫৪ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৯ শিশু।
আজ শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৯৫ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৯৪ শিশু মারা গেছে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৮৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৭২। এই সময়ে ৮৮৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৫০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৭৩০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২২ হাজার ৭৯৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স