ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১২:০৪:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১২:০৪:১০ অপরাহ্ন
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট ফাইল ছবি
মাহবুবুল আলম,  কোর্ট  প্রতিনিধি: আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি  নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী রোববার (১৬ আগস্ট) হাইকোর্টে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।  
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। 
রিটে আইন সচিব ছাড়াও সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে ইউনুস আলী আকন্দ বলেন, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে যোগ্য হলেও এক দলের সংসদ সদস্য অপর দলের প্রার্থীকে ভোট দিতে পারে না। তাই রিট দায়ের করেছি। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি তফসিল স্থগিত চাওয়া হয়েছে।  
সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি-(ক) দল থেকে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। তবে এ কারণে ওই ব্যক্তি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ