অজিদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগার শিবিরে বড় সুখবর
আপলোড সময় :
১২-০৮-২০২৬ ০৭:৫৯:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৮-২০২৬ ০৭:৫৯:১৯ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক: রাত পোহালেই অজিদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে বড় সুখবর পেয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে থেকেই তিনি একাদশে পাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস।
আজ বুধবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বলা হয়েছে, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সম্পূর্ণ ফিট ঘোষিত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেই তাকে দলে পাওয়া যাবে।
লিটন দাস ছাড়াও বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে নিয়েও এসেছে সুখবর। সফলভাবে ফিটনেস টেস্ট অতিক্রম করে ফিট হিসেবে বিবেচিত হয়েছেন তিনি।
দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিতে এবং জাতীয় দলের স্কোয়াডে যোগ দিতে আজ রাতেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন।
বিবৃতি আরও বলা হয়েছে, জাকের আলী অনিক ও মুশফিক হাসান দেশে ফিরে আসছেন। তারা আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ‘এ’ দলের সাথে প্রস্তুতি গ্রহণ শুরু করবেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স