হরমুজ প্রণালিতে ফের মার্কিন হামলা
আপলোড সময় :
১২-০৮-২০২৬ ১১:৪৭:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-০৮-২০২৬ ১১:৪৭:৪৮ পূর্বাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজটি ওমান উপসাগর থেকে ইরানের বন্দরগুলোর দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ কারণে মার্কিন সামরিক বাহিনী জাহাজটিকে লক্ষ্যবস্তু করে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের মধ্যে গত জুলাইয়ে ১৩ দিন উত্তেজনার পর থেকে হামলা মূলত বন্ধ রয়েছে। এর আগে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেও পরবর্তীতে সেটি ভেস্তে যায়।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ কার্গো জাহাজটিতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি ওমান উপসাগর অতিক্রম করে একটি ইরানি বন্দরের দিকে যাওয়ার এবং দেশটির বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করছিল।
সেন্টকম জানিয়েছে, হামলাটি জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে চালানো হয়। এতে জাহাজটি অচল হয়ে পড়ে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, নাবিকেরা তাদের দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন।
হামলায় কোনো নাবিক আহত হয়েছেন কি না, তা জানানো হয়নি।
বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের বন্দরগুলোতে অবরোধ চলাকালে মার্কিন বাহিনী ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল করেছে এবং দুটি জাহাজ জব্দ করেছে।
সাম্প্রতিক সংঘাত পুনরায় শুরু হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনরায় আরোপ করেছে এবং ইরান হরমুজ প্রণালিতে আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
মধ্যপ্রচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব এল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের জাহাজে হামলার কারণে সর্বশেষ দফার সংঘাত আরও জটিল হয়ে উঠেছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স