ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ থেকে সরে আসাই ট্রাম্পের জন্য সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ: কেন্ট

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১২:১৯:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১২:১৯:৩৪ অপরাহ্ন
ইরান যুদ্ধ থেকে সরে আসাই ট্রাম্পের জন্য সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ: কেন্ট ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধ থেকে সরে আসাই ট্রাম্পের জন্য সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ: কেন্ট
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হবে যুদ্ধ থেকে সরে আসা। এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন কর্মকর্তা জো কেন্ট।
গত মার্চে, ইরানবিরোধী মার্কিন-ইসরায়েলি যুদ্ধে আপত্তি জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জো কেন্ট। 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেন্ট বলেন, ‘এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো সরে যাওয়া। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য এটিই তার সবচেয়ে ভালো সুযোগ।’
তিনি আরও বলেন, এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে বিজয় হিসেবে তুলে ধরার মতো যথেষ্ট ক্ষমতা ট্রাম্পের রয়েছে। তবে সেই সুযোগ কাজে লাগানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে।
কেন্টের ভাষায়, ট্রাম্প চাইলে বর্তমান পরিস্থিতিকে এমনভাবে উপস্থাপন করতে পারেন, যাতে যুদ্ধ থেকে সরে আসাকেও একটি সাফল্য হিসেবে দেখানো যায়। কিন্তু সেই রাজনৈতিক কৌশল সফলভাবে প্রয়োগ করার জন্য তার হাতে সময় ক্রমেই কমে যাচ্ছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার মধ্যেই ট্রাম্প প্রশাসনের সাবেক এই শীর্ষ সন্ত্রাসবিরোধী কর্মকর্তা যুদ্ধের অবসানের আহ্বান জানালেন।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ