ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব সিন্ডিকেট ভেঙে কৃষককে লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে’

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১২:১৬:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১২:১৬:৩০ অপরাহ্ন
সব সিন্ডিকেট ভেঙে কৃষককে লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে’ ফাইল ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  সারাদেশে ব্যবসায়িক সব সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
আজ শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কৃষক যেন কোনোভাবেই ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে সরকার নজর দিচ্ছে। বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রান্তিক কৃষকের স্বার্থ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মজুতদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই ভেবে মজুত করবেন।
বাজার পরিদর্শনের সময় মন্ত্রী শৈলকুপার বিভিন্ন হাট ও বাজার ঘুরে দেখেন। তিনি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করার পাশাপাশি সাধারণ কৃষক ও চাষিরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় শৈলকুপার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ