ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আহত ১২

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ১২:১৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ১২:১৪:৩৫ অপরাহ্ন
দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আহত ১২ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
সিলেট হাইওয়ে পুলিশের সুপার মো. রেজাউল করিম বলেন, ঘটনাস্থলেই সাতজনের প্রাণহানি হয়। সিলেট এমএজি ওসমানী হাসপাতালে আহতদের মধ্যে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
রেজাউল করিম বলেন, সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহণ ও বেঙ্গল পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহণের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুটি বাসই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ