হরমুজ প্রণালিতে ইরান-ওমানের যৌথ নিয়ন্ত্রণ মানবেন না ট্রাম্প
আপলোড সময় :
০৭-০৮-২০২৬ ১২:০৭:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৮-২০২৬ ১২:০৭:৫৩ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমানের যৌথ নিয়ন্ত্রণ ডোনাল্ড ট্রাম্প বেশিদিন মেনে নেবেন না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেপ।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক পেপ জানান, ডোনাল্ড ট্রাম্প তার নিজের অবস্থানে অনড় থাকতে পারবেন না। ঘন ঘন সিদ্ধান্ত বদলাবেন। তিনি বলেন, আমার মনে হয় না ট্রাম্প একদিন বা দুইদিনের বেশি হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমানের যৌথ নিয়ন্ত্রণ মেনে নিতে পারবেন।
সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন উল্লেখ করে পেপ মন্তব্য করেন, নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা নিতে ট্রাম্প একটি ‘প্রতীকী বিজয়’ নিশ্চিত করতে চাইবেন। এটি হতে পারে ইরানের কোনো দ্বীপ দখল করা কিংবা তাদের উপকূলে সাময়িক প্রভাব বিস্তার করা।
আকাশ ও নৌশক্তিতে আশানুরূপ সাফল্য না পাওয়ায় ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত স্থলবাহিনী মোতায়েন করতে বাধ্য হতে পারে বলেও মনে করেন এই সামরিক বিশ্লেষক।
তিনি বলেন, ট্রাম্প হয়তো এখনই স্থল অভিযান শুরু করবেন না। তবে তিনি বিমান ও নৌক্ষমতার সীমা দেখতে পেয়েছেন। এই দুটি ব্যর্থ হওয়ার পর তার হাতে এখন আর একটি মাধ্যমই বাকি থাকে, আর তা হলো স্থলবাহিনী।
তবে ইরানের বিরুদ্ধে স্থল অভিযানও ব্যর্থ হতে পারে উল্লেখ করে পেপ মন্তব্য করেন, ট্রাম্প এখন এক ধরনের ‘উত্তেজনার ফাঁদে’ আটকে পড়েছেন। তিনি বলেন, হয় তাকে যুদ্ধ আরও বাড়াতে হবে, নয়তো আত্মসমর্পণ করতে হবে। আর আত্মসমর্পণ করলে ইরান বিশ্বক্ষমতার অন্যতম কেন্দ্রে পরিণত হবে- যা হবে ট্রাম্পের জন্য এক চরম পরাজয়।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স